সরকারি কদম রসুল কলেজ

বন্দর, নারায়ণগঞ্জ,  01923725246, 01989276191, 01309112401

রোভার স্কাউট সম্পাদকের বাণি / কথা 

বিসমিল্লা হির রাহমানির রাহিম

বর্তমানে আকাশ সংস্কৃতি যেভাবে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে তার হাত থেকে রক্ষা পেতে হলে রোভার স্কাউটিং এর কোন বিকল্প নেই। আমি যখন তৃতীয় শ্রেণিতে পড়ি নারায়ণগঞ্জ এর যাত্রিক মুক্ত স্কাউট দলে কাব স্কাউট হিসেবে দিক্ষা গ্রহণ করি এবং পরবর্তী পর্যায়ে বয় স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম সম্পন্ন করি। একজন স্কাউটের জীবনের লক্ষ্যে থাকে বিশ^ জাম্বরীতে অংশ গ্রহণ করা। আমার সৌভাগ্য হয়েছিল কাব স্কাউট ও বয় স্কাউট হিসেবে বিশ^ জাম্বরীতে অংশগ্রহণ করা। শীতলক্ষ্যার পূর্বপারে প্রকৃতির ছায়াবেষ্টিত মনোরাম পরিবেশে বন্দর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সরকারি কদম রসুল কলেজে ২০০১ সালের ১ম দিকে প্রভাষক হিসেবে যোগদান করি। কদম রসুল কলেজে তখনও রোভার স্কাউট কার্যক্রম শুরু হয়নি। ২০০২ সালে তৎকালিন অধ্যক্ষ প্রফেসর এম.এ. হালিম সরকার আমাকে জঝখ ট্রেনিং নেওয়ার জন্য ফরিদপুর রাজবাড়ি সরকারী কলেজ পাঠান। আমি আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দক্ষতার সাথে জঝখ ট্রেনিং সম্পন্ন করে অধ্যক্ষ এম.এম.হালিম সরকার স্যারের পরামর্শে প্রথম কদম রসুল কলেজ রোভার স্কাউট দল গঠন করি। তখন কলেজের আর্থিক অবস্থা ভাল ছিলনা। দল পরিচালনা করার মত কোন ফান্ড নেই। মাত্র ২৪ জন ছাত্র—ছাত্রী নিয়ে আমি ১ম রোভার দল গঠন করি এবং প্রত্যেকের কাছ থেকে ১০ টাকা করে চাঁদা সংগ্রহ করে স্কাফ ক্রয় করি। ২০০৩ সালে কদম রসুল কলেজের এক যুগ পূর্তি উৎসবে তিনদিন ব্যাপি প্রোগ্রামে কদম রসুল কলেজের চৌকস রোভার গ্রুপ তৎকালিন সময়ের বস্ত্র মন্ত্রি, মুক্তিযোদ্ধা প্রতি মন্ত্রি ও ডিসি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে কলেজের সুনাম অর্জন করেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ কলেজে অনুষ্ঠিত ১ম রোভার মেট কোর্সে অংশ গ্রহণ করে ব্যাপক সুনাম অর্জন করেন। বন্দর উপজেলার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কদম রসুল রোভার গ্রুপ দক্ষতার সাথে অংশ গ্রহণ করেন। উল্লেখ্য যে বন্দর উপজেলায় ২০০৩ ও ২০০৫ সালে আমি শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হই। ২০০৪ সালে ষোড়শ জাতীয় রোভার মুটে নারায়ণগঞ্জ থেকে শুধু সরকারী তোলার কলেজ অংশ গ্রহণ করে। তখন আমি সরকারী তোলারাম কলেজে খন্ডকালিন শিক্ষক হিসেবে ক্লাস নেই। তখন সরকারি তোলারাম কলেজে জঝখ ট্রেনিং প্রাপ্ত শিক্ষক না থাকায় তৎকালিন অধ্যক্ষ গৌরাঙ্গ প্রসাদ শাহ্ স্যারের নির্দেশে সরকারি তোলারাম কলেজের রোভার ইউনিটের জঝখ হিসাবে জাতীয় রোভার মুটে অংশ গ্রহণ করি। ২০০৫ সালে নারায়ণগঞ্জ জেলা রোভার এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি। কদম রসুল রোভার স্কাউট গ্রুপ বাংলাদেশের বিভিন্ন দূর্যোগে যেমন— বন্যার্থদের সেবা, রোহিঙ্গাদের ত্রান, কভিট—১৯ মোকাবেলায় দক্ষতার সাথে কাজ করে আসছে। বর্তমানে সরকারি কদম রসুল স্কাউট গ্রুপ ৩টি উপদলে বিভক্ত হয়ে কাজ করছে।

পরিশেষে বলতে চাই স্কাউটের মহা পুরুষ ও প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল অফ গিলওয়েল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠার জন্য স্কাউট প্রতিজ্ঞা ও আইন এর যথাযথ অনুধাবন ও বস্তাবায়ন করে সারা বিশে^র স্কাউটদের আদর্শ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। মহান আল্লাহ আমাদের সহায় হউন, আমিন।

—————————————————–

মোহাম্মদ আলী ইসমাইল

সহকারী অধ্যাপক ও সম্পাদক
সরকারি কদম রসুল কলেজ রোভার ইউনিট।

 

Scroll to Top